ছোটবেলার ৫০টা স্মৃতি
নব্বই আর দুই হাজারের দশকে বাংলাদেশে বড় হওয়ার স্মৃতিগুলো কী ছিল, কেমন ছিল: প্রতিটার আলাদা পাতা।
টিভি, গান ও সিনেমা
- বিটিভির শুক্রবারের সিনেমাশুক্রবার বিকেলে বিটিভির বাংলা সিনেমা দেখেছি
- আলিফ লায়লা“আলিফ লায়লা”র সময় সব কাজ ফেলে টিভির সামনে বসেছি
- মীনা কার্টুন“মীনা” কার্টুন দেখেছি
- সিসিমপুর“সিসিমপুর” দেখেছি
- ইত্যাদিপুরো পরিবার একসাথে “ইত্যাদি” দেখেছি
- অ্যান্টেনা ঘোরানোছাদে উঠে অ্যান্টেনা ঘুরিয়ে চ্যানেল ধরেছি
- পাশের বাসার টিভিখেলা দেখতে পাশের বাসার টিভির সামনে ভিড় করেছি
- ভিসিআর ভাড়াভিসিআর বা সিডি প্লেয়ার ভাড়া করে সিনেমা দেখেছি
- পেন্সিলে ক্যাসেটপেন্সিল দিয়ে ক্যাসেটের ফিতা ঘুরিয়েছি
খাবার
- কটকটিপুরোনো জিনিস দিয়ে কটকটি নিয়েছি
- স্কুল গেটের আচারস্কুলের গেটে আচার আর আমড়া কিনেছি
- হাওয়াই মিঠাইহাওয়াই মিঠাই খেয়েছি
- আইসক্রিমের ঘণ্টাঘণ্টা বাজানো আইসক্রিমওয়ালার পেছনে দৌড়েছি
- মিমি চকলেটমিমি চকলেট খেয়েছি
- ট্যাং শরবতট্যাং গুলিয়ে শরবত বানিয়েছি
- চুইংগামের ট্যাটুচুইংগামের সাথে পাওয়া ট্যাটু হাতে লাগিয়েছি
খেলা
- কানামাছিকানামাছি খেলেছি
- গোল্লাছুটগোল্লাছুট খেলেছি
- দাড়িয়াবান্ধাদাড়িয়াবান্ধা খেলেছি
- ডাংগুলিডাংগুলি খেলেছি
- বৌচিবৌচি খেলেছি
- মার্বেলমার্বেল খেলেছি
- লাটিমলাটিম ঘুরিয়েছি
- ঘুড়ি আর মাঞ্জাঘুড়ি উড়িয়েছি, সুতোয় মাঞ্জা দিয়েছি
- সাতচাড়াসাতচাড়া খেলেছি
- লুডুর বোর্ড উল্টানোলুডুতে হেরে বোর্ড উল্টে দিয়েছি
- মোস্তফাভিডিও গেমের দোকানে “মোস্তফা” খেলেছি
- ক্যাসেটে ফুঁক্যাসেটে ফুঁ দিয়ে টিভিতে মারিও খেলেছি
স্কুল
- ক্যালেন্ডারের মলাটপুরোনো ক্যালেন্ডার দিয়ে বইয়ে মলাট দিয়েছি
- নতুন বইয়ের গন্ধনতুন বইয়ের গন্ধ শুঁকেছি
- স্লেট-চকস্লেট-চক দিয়ে লিখেছি
- গরুর রচনা“গরুর রচনা” মুখস্থ করেছি
- হাতে বানানো ঈদকার্ডনিজের হাতে ঈদকার্ড বানিয়ে বন্ধুকে দিয়েছি
- অটোগ্রাফ খাতাস্কুল শেষে অটোগ্রাফ খাতায় সবার লেখা নিয়েছি
- টিফিনের টাকা জমানোটিফিনের টাকা জমিয়ে কিছু কিনেছি
- চিঠি পোস্ট করাচিঠি লিখে পোস্ট অফিসে দিয়েছি
বাসা ও পাড়া
- দুপুরের ঘুম ফাঁকিদুপুরের ঘুম ফাঁকি দিয়ে চুপিচুপি খেলতে গিয়েছি
- মাগরিবের আগে বাসায়মাগরিবের আগে বাসায় ফেরার নিয়ম মেনেছি
- হারিকেনের আলোয় পড়ালোডশেডিংয়ে হারিকেনের আলোয় পড়েছি
- ছাদে ভূতের গল্পলোডশেডিংয়ে ছাদে বসে ভূতের গল্প শুনেছি
- লুকানো ঈদের জামাঈদের নতুন জামা ঈদের আগে কাউকে দেখাইনি
- সালামির হিসাবঈদের সালামি গুনে খাতায় লিখে রেখেছি
- রং নম্বরল্যান্ডফোনে রং নম্বরে কথা বলেছি
- পুকুরে সাঁতারপুকুরে বা নদীতে সাঁতার শিখেছি
- গাছে উঠে আম পাড়াগাছে উঠে আম বা পেয়ারা পেড়েছি