হিজিবিজি

একজন আঁকে, বাকিরা বলে কী আঁকা হলো

হিজিবিজি কীভাবে খেলে?

হিজিবিজি একটা এঁকে বোঝানোর খেলা: একজন একটা শব্দ বেছে আঁকে, বাকিরা আন্দাজ করে কী আঁকা হচ্ছে। যে যত তাড়াতাড়ি ধরতে পারে, তার তত বেশি পয়েন্ট; যত জন ধরতে পারে, আঁকিয়েও তত পয়েন্ট পায়। নামটা খাতার শেষ পাতার সেই আঁকিবুঁকি থেকে।

আড্ডা মোডে এক ফোনেই ২ থেকে ১২ জন খেলা যায়, নেট ছাড়াই। ফোন হাতে হাতে ঘোরে; আঁকিয়ে তিনটা শব্দ থেকে একটা বাছে, ৬০, ৮০ বা ১০০ সেকেন্ড আঁকে, আর যে ধরতে পারে তার নামে চাপ দেয়। সময় যত যায়, শব্দের অক্ষর একটা একটা করে বের হয়।

অনলাইনে ২ থেকে ৩০ জন খেলা যায়, যে যার ফোন থেকে: একটা রুম খুলে বন্ধুদের লিংক পাঠান, লগইন লাগে না। শব্দটা শুধু আঁকিয়ের ফোনে যায়; বাকিরা বাংলা, বাংলিশ বা ইংরেজিতে লিখে আন্দাজ করে, তাই "লাটিম", "latim" আর "spinning top" সবই ঠিক। খেলা চলার মাঝেও ঢোকা যায়, আর নেট কাটলে একই লিংকে ফিরে এলে নিজের জায়গা ফেরত পাওয়া যায়।

শব্দ ৩০০টা, সবই আমাদের চেনা জগতের: লাটিম, হারিকেন, ক্যাসেট, টিফিন বক্স, কটকটি, ফুচকা, ডাংগুলি, শহীদ মিনার। শুধু জিনিস, খাবার, খেলা আর জায়গা; মানুষ বা প্রাণী নেই। আঁকা ছবি কোথাও জমা থাকে না: পালা শেষ হলেই মুছে যায়।